‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নাহিদকে কাঁধে নিয়ে সেনা সদস্যদের উল্লাস’ দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে এটি ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা নাহিদ ইসলামকে কাঁধে তুলে উল্লাস প্রকাশ করার দৃশ্য।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এক্সে (টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি নাহিদ ইসলামের ৫ আগস্টের ভিডিও নয় এবং এটি সেনাবাহিনীর সৈনিকেরা তাকে কাঁধে নিয়ে উল্লাস করার দৃশ্যও নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের ২৫ আগস্ট রাতে বাংলাদেশ আনসার ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলামের বক্তব্য দেওয়ার দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে, ২০২৪ সালের ২৬ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমানে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সচিবালয়ের সামনে তাকে এবং আরও কয়েকজনকে আটকে রাখা হয়েছে বলে বার্তা পাঠানোর পর রবিবার (২৫ আগস্ট) রাতে বাংলাদেশ আনসার ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর পাহারায় সচিবালয়ে আটকে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের করা হয়। এ সময় শিক্ষার্থীদের শান্ত করতে উপদেষ্টা নাহিদ বক্তব্য দেন। উক্ত ঘটনারই ভিডিও এটি।

এ বিষয়ে আরও অনুসন্ধানে ২০২৪ সালের ২৬ আগস্ট প্রকাশিত প্রথম আলোর একটি প্রতিবেদনে উক্ত ঘটনার প্রেক্ষাপট জানা যায়। সেখানে উল্লেখ করা হয়, চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর ২৫ আগস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হন।

এছাড়া, একই সময়ে একাধিক গণমাধ্যমে ২৫ আগস্ট রাতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলামের বক্তব্য দেওয়ার ভিডিওটি (,) প্রকাশিত হয়।

সুতরাং, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৫ আগস্ট নাহিদ ইসলামকে কাঁধে নিয়ে সেনাবাহিনী সদস্যরা উল্লাস করেছিল দাবিতে ভিন্ন প্রেক্ষাপটের ভিডিও প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: