যুবলীগ নেতাকে মব করতে গিয়ে এনসিপির নেতা জনগণের কাছে গণধোলাই খাওয়ার দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, আওয়ামী যুবলীগ নেতাকে মব করতে গিয়ে এনসিপি সাধারণ জনগণের কাছে গণধোলাই খেলো- দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি যুবলীগ নেতার ওপর মব করতে গিয়ে এনসিপির নেতা জনগণের কাছে গণধোলাইয়ের শিকার হওয়ার কোনো ঘটনার নয় বরং, গত এপ্রিল মাসে সিরাজগঞ্জের বেলকুচিতে পুলিশের প্রিজন ভ্যান থেকে গরু ব্যবসায়ী রিপন নামের এক ব্যক্তিকে ছিনিয়ে আনার দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে BelkuchiNews24.com নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২০ এপ্রিল প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, বেলকুচিতে পুলিশকে মেরে পুলিশের প্রিজন ভ্যান থেকে গরু ব্যবসায়ী রিপনকে ছিনিয়ে নিয়ে যান অন্যান্য ব্যবসায়ীরা। সেই ঘটনার দৃশ্য এটি।

একই তথ্যে উক্ত ভিডিওটি Sangbader Alo নামক একটি ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়েছে।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, গত এপ্রিল মাসে ভিন্ন ঘটনার ভিডিওকে সম্প্রতি যুবলীগের নেতার উপর মব করতে গিয়ে এনসিপির নেতা জনগণের কাছে গণধোলাইয়ের শিকার দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: