মিজানুর রহমান আজহারিকে নিয়ে প্রথমে আহত ও পরে নিহতের গুজব

অন্তত গত ২০ ফেব্রুয়ারি থেকে প্রথমে সড়ক দুর্ঘটনায় আহত এবং সম্প্রতি নিহত হয়েছেন ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারি এমন দাবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আহত হয়ে আজহারি হাসপাতালে ভর্তি এমন দৃশ্যের একটি ছবিও প্রচার হতে দেখা গেছে। 

উক্ত দাবির পোস্টগুলো দেখুন ফেসবুক, টিকটকে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মিজানুর রহমান আজহারি মারা গেছেন শীর্ষক সঠিক নয় বরং তার হাসপাতালে ভর্তি থাকার দৃশ্য সংবলিত ছবিটিও আসল নয়। প্রকৃতপক্ষে, এআই দিয়ে তৈরি ছবি দিয়ে ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে মিজানুর রহমান আজহারির মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো সংবাদ গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি৷ তার হাসপাতালে ভর্তি অবস্থার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কি না তা অধিকতর নিশ্চিত হতে রিউমর স্ক্যানার টিম গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। ছবিটি সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

মিজানুর রহমান আজহারির ফেসবুক পেজ পর্যালোচনা করে সাম্প্রতিক সময়ে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তার পেজে নিয়মিতই বিভিন্ন বিষয়ে পোস্ট করা হচ্ছে৷

সুতরাং, মিজানুর রহমান আজহারি মারা গেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এ সংক্রান্ত ছবিটি এআই দিয়ে তৈরি।

তথ্যসূত্র

  • Synthid
  • Rumor Scanner’s analysis 
Share: