বগুড়ায় ভূমি অফিসে ঘুষ চাওয়ায় গণপিটুনি দাবিতে পাকিস্তানে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ভিডিও প্রচার

বগুড়ায় ভুমি অফিসে ঘুষ চাওয়ায় গণপিটুনির দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশের নয় এবং এর সাথে বগুড়া ভূমি অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রকৃতপক্ষে, পাকিস্তানের লাহোর হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে পাকিস্তানের গণমাধ্যম Dawn এর ইউটিউব চ্যানেলে গত ০২ মার্চে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

ভিডিওর ক্যাপশন অনুযায়ী, আলোচিত ভিডিওর ঘটনাটি পাকিস্তানের লাহোর হাইকোর্টে বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার।
পরবর্তীতে, পাকিস্তানের অন্যান্য গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন সূত্রেও একই তথ্য জানা যায়। প্রতিবেদনগুলোতে বলা হয়, পাকিস্তানের লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করা তীব্র উত্তেজনার মধ্যে হাইকোর্ট প্রাঙ্গণে একজন পুরুষ ও একজন নারী আইনজীবীর মধ্যে শারীরিক সংঘর্ষের ঘটনা ঘটে এবং দুজন পুরুষ আইনজীবীকেও পৃথকভাবে শারীরিক লড়াইয়ে লিপ্ত হতে দেখা যায়।
উল্লেখ্য, পূর্বেও বিএনপি পন্থী আইনজীবীদের সংঘর্ষ দাবিতে একই ঘটনার ভিডিও প্রচার করা হয়েছিল। সেসময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, বগুড়ায় ভুমি অফিসে ঘুষ চাওয়ায় গণপিটুনির দৃশ্য দাবিতে পাকিস্তানের লাহোর হাইকোর্টে আইনজীবীদের মধ্যকার সংঘর্ষের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

