মহাখালীতে সিটিসেল ভবন ও এবি ব্যাংকে অগ্নিকাণ্ডের দাবিটি মিথ্যা

সম্প্রতি ‘ঢাকার মহাকালীতে সিটিসেল ভবন ও এবি ব্যাংকে জুম্মার নামাজের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত ক্যাপশনে প্রচারিত ফেসবুক ভিডিও দেখুন এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকার মহাখালীর সিটিসেল ভবন ও এবি ব্যাংকে অগ্নিকাণ্ডের কোনো ঘটনার নয় বরং, ২৮ নভেম্বর মহাখালীর নিমতলিতে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওতে মূলধারার গণমাধ্যম ডিবিসি নিউজ এর লোগো থাকার সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ২৮ নভেম্বর প্রচারিত একটি ভিডিওতে উক্ত অংশটিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, মহাখালীর আমতলীতে বৈদ্যুতিক খুঁটিতে আগুনের ঘটনা এটি।

জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আগুনের লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুপুর ১টা ৩০ মিনিটে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নির্বাপণ করে।


সুতরাং, মহাখালীর আমতলীতে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনার দৃশ্যকে সিটিসেল ভবন ও এবি ব্যাংকে অগ্নিকান্ডের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র 

Share: