জামায়াত ৫ বছর সময় পেলে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেননি মোনামী

সম্প্রতি, ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) “জামায়াত ৫ বছর সময় পেলে ৫৩ বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে” মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে৷ 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।

একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘জামায়াত ৫ বছর সময় পেলে ৫৩ বছর পিছিয়ে থাকা বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে’ শীর্ষক মন্তব্য করেননি শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া এই মন্তব্যটি প্রচার হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে অন্তত ২০২৫ সালের মার্চ থেকে দাবিটি কারো নাম উল্লেখ ব্যতিত পোস্ট হিসেবেই ফেসবুকে প্রচার হতে দেখা যায়। সে সময় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম উল্লেখ করে এই পোস্ট প্রচার হয়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম চলাকালীন সময়ে জামায়াত এবং বিএনপির নাম যুক্ত করে একই বাক্য প্রচারের প্রমাণ পাওয়া যায় ফেসবুকে।

একই বাক্য এখন প্রচার হচ্ছে ঢাবির শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) বক্তব্য হিসেবে৷ যদিও মোনামী রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, তিনি এমন কোনো মন্তব্য করেননি৷

সুতরাং, ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) জামায়াত ৫ বছর সময় পেলে বাংলাদেশকে ১০০ বছর এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis 
  • Statement 
Share: