সম্প্রতি “হাতে অদ্ভুত শাপলাকলি নিয়ে মোনামি ম্যামের ফেসবুক পোস্ট ‘শাপলাকলি যেখানে আমি সেখানে’।” শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়ার প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, তার ভিন্ন একটি ছবি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শেহরীন আমিন ভূঁইয়ার ফেসবুক প্রোফাইলে গত ১৫ এপ্রিল প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ছবিতে শেহরীন আমিন ভূঁইয়ার হাত বা হাতে ধরা কোনো বস্তু দেখা যায়নি। তবে ফেসবুক ছড়িয়ে পড়া ছবিতে হাত এবং তাতে ধরা একটি বস্তু দেখা যাচ্ছে।
অর্থাৎ, মূল ছবিটি সম্পাদনা করে আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রতিবাদস্বরূপ ফেসবুকে একটি পোস্ট দেন মোনামী।
সুতরাং, হাতে শাপলাকলি নিয়ে শেহরীন আমিন ভূঁইয়ার ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Shehreen Amin Bhuiyan – Facebook Post


