ঢাবি শিক্ষক মোনামির পারিবারিক ছবি দিয়ে চ্যানেল২৪ এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি সংযুক্ত করে ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল২৪ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, চ্যানেল২৪ এর ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয় অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ড পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং, শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ফেসবুকে পেজে প্রচারিত একটি পারিবারিক ছবি ফটোকার্ডটিতে যুক্ত করে উক্ত ফটোকার্ডটি বানানো করেছে।

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া মোনামিকে জড়িয়ে ‘বিখ্যাত নীল ছবিকে নকল করে তাক লাগালেন মোনামি’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: