সম্প্রতি বাংলাদেশ পুলিশের শীর্ষস্থানীয় কিছু পদে রদবদল হয়েছে। এরই প্রেক্ষিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, মোসলেহ উদ্দিন আহমেদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) নতুন প্রধান হয়েছেন।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোসলেহ উদ্দিন আহমদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) নতুন প্রধান হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তাকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে। অন্যদিকে, পুলিশের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিনকে পুলিশ সদরদপ্তর থেকে বদলি করে বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার ১৬ মার্চের একটি প্রজ্ঞাপনের কপি রিউমর স্ক্যানার সংগ্রহ করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ পাওয়া যায়, পুলিশ সদরদপ্তরে কর্মরত অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে বদলি করে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে।

প্রজ্ঞাপনে পাওয়া যায়, পুলিশের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিনকে পুলিশ সদরদপ্তর থেকে বদলি করে বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোও একই তথ্য জানিয়েছে।
সুতরাং, মোসলেহ উদ্দিনকে পুলিশের এসবির প্রধান করা হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
Prothom Alo: র্যাব ও পুলিশে শীর্ষপদে বড় রদবদল


