মায়ের মৃত্যুশোকে তারেক রহমান নির্বাচনে অংশ না নেওয়ার কোনো ঘোষণা দেননি

গত ৩০ ডিসেম্বর, সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

ভিডিওটি দেখুন এখানে

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৮ লক্ষবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের মৃত্যুশোকে আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার কোনো ঘোষণা দেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন করতে দেখা যায়নি। ভিডিওতে তারেক রহমানকে তার মা খালেদা জিয়া এবং বাবা জিয়াউর রহমানের সমাধিস্থলের সামনে জিয়ারত করতে দেখা যায়। পাশাপাশি ভিডিওতে যুক্ত অডিওতে মায়ের মৃত্যুশোকে তারেক রহমান নির্বাচন করবেন না বলে দাবি করা হয়।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে তারেক রহমান এবং বিএনপির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

অনুসন্ধানে জানা যায়, গতকাল ০৩ জানুয়ারি ঢাকা-১৭বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারেক রহমানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুতরাং, তারেক রহমান মায়ের মৃত্যুশোকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: