নরেন্দ্র মোদী কর্তৃক ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবের ম্যুরাল উদ্বোধন দাবিতে ছড়ালো এআই নির্মিত ছবি 

১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের দিল্লীতে ইন্দিরা গান্ধী ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল বানানো হয়েছে এবং ১৬ ডিসেম্বর তা উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির পোস্ট দেখুন ফেসবুক, ইউটিউবে।

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে

একই দাবিতে ইন্সটাগ্রাম প্রাচারিত পোস্ট দেখুন এখানে

একই দাবিতে টিকটক প্রাচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নরেন্দ্র মোদী কর্তৃক ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবের ম্যুরাল উদ্বোধনের এই ছবিটি আসল নয় এবং এমন কোনো ঘটনাও ঘটেনি। প্রকৃতপক্ষে, এআই দিয়ে এই ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, নরেন্দ্র মোদী গত ১৫ ডিসেম্বর জর্ডান-ইথিওপিয়া-ওমান সফরের উদ্দেশ্যে ভারত ছেড়েছেন। প্রথম দুইদিন অর্থাৎ ১৫ ও ১৬ ডিসেম্বর তিনি জর্ডানে অবস্থান করেন।

অর্থাৎ, নরেন্দ্র মোদী কর্তৃক ১৬ ডিসেম্বর দিল্লীতে ম্যুরাল উদ্বোধনের যে দাবি করা হচ্ছে, আদতে তা সঠিক নয়। তিনি তখন ভারতেই ছিলেন না।

পরবর্তীতে আলোচিত ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, ছবিতে হিন্দি ভাষায় যে লেখা দেখা যাচ্ছে তাতে ভুল বানানের ব্যবহার রয়েছে। হিন্দিতে শেখ মুজিবর রহমানের নাম লেখা হয়েছে ‘শিখ মুহমর রহমান।’ কমেন্টে বিষয়টি ধরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। প্রতিত্তোরে বিষয়টি সংশোধন করে নেওয়ারও আশাবাদ ব্যক্ত করছেন কেউ কেউ।

ছবিটি এআই দিয়ে তৈরি কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির কমপক্ষে ৯২ শতাংশ থেকে সর্বোচ্চ ৯৫ শতাংশ পর্যন্ত সম্ভাবনা আছে বলে জানা গেছে।

সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে নরেন্দ্র মোদী কর্তৃক ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: