ডাকসু নেতা মোসাদ্দেকের মৃত্যুর গুজব

গত ২৩ এপ্রিল ভুয়া স্ক্রিনশট ইস্যুতে রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রেক্ষিতে ২৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, হামলায় মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ মারা গেছেন।

উক্ত দাবিতে প্রচারিত টিকটক পোস্ট দেখুন এখানে। পোস্টটি এ পর্যন্ত ১ লক্ষ ৫০ হাজারের অধিকবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের মৃত্যুর দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, হামলায় তিনি আহত হলেও বর্তমানে সুস্থ আছেন।

এ বিষয়ে অনুসন্ধানে গত ২৩ এপ্রিল হামলা পরবর্তী সময়ে মোসাদ্দেকের একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টে জানান, তিনি বেঁচে আছেন। পরবর্তীতে তার প্রোফাইল থেকে আরো একাধিক পোস্ট করা হয়। দেখুন এখানে, এখানে। গতকাল গণমাধ্যমকেও সাক্ষাৎকার দিতে দেখা যায় তাকে।

সুতরাং, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের মৃত্যুর দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: