সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কর্তৃক অগ্নিসংযোগের মাধ্যমে দেশটির মুসলমানদের ওপর অত্যাচারের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিজেপি কর্তৃক মুসলমানদের বাড়িতে অগ্নিসংযোগের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, কোলকাতার ইকবালপুরে একটি আবাসিক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ডের ঘটনাকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে navigator_ekbal নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৫ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি সেদিন কোলকাতার ইকবালপুর নার্সিং হোমের বিপরীতে অবস্থিত ব্যারিস্টার গলির কিছু ঘরে আগুন লাগার ঘটনার দৃশ্য।
পরবর্তীতে, উক্ত সূত্র ধরে Awaz Aap Tak News নামক নিউজ পোর্টালের ইউটিউব চ্যানেলে একই ঘটনার ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, কোলকাতার ইকবালপুর নার্সিং হোমের বিপরীতে অবস্থিত ব্যারিস্টার গলির কিছু ঘরে অগ্নিকাণ্ডের ওই ঘটনার সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়।
সুতরাং, ভারতের বিজেপি কর্তৃক মুসলমানদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দাবিতে কোলকাতায় বৈদ্যুতিক শর্ট সার্কিটজনিত অগ্নিকাণ্ডের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- navigator_ekbal – Instagram Post
- Awaz Aap Tak News – Ekbalpore Nursing Home ke saamne Barrister Gali mein bhayankar aag3 ghar jal kar raakh,


