ভারতে মুসলমান নির্যাতন দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার দৃশ্য 

সম্প্রতি, ভারতে একটি বসতবাড়িতে মুসলমানদের ওপর নির্যাতনের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ২০২৫ সালের সেপ্টেম্বরে ভারতের তেলেঙ্গানায় এক বিবাহিত নারীকে তার পরিবার কর্তৃক জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Telugu Scribe নামক এক্স অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি ঘটে ভারতের তেলেঙ্গানা রাজ্যের মেদচল-মালকাজগিরি জেলার কীসারায় ঘটে। সেখানে প্রেমের সম্পর্ক থেকে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয় প্রবীণ-শ্বেতা দম্পতি। প্রবীণের বাড়িতে হামলা করে শ্বেতাকে তার বাবা-মা ও আত্মীয়রা অপহরণ করেছে বলে অভিযোগ ওঠে। এতে হস্তক্ষেপ করতে গেলে শ্বেতার আত্মীয়রা প্রবীণের পরিবারের সদস্যদের চোখে মরিচের গুঁড়া ছুঁড়ে মারে ও তাদের ওপর হামলা করে। প্রবীণের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এ ঘটনার তদন্ত করে।

পরবর্তীতে, এ বিষয়ে ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (, ) থেকেও একই তথ্য জানা যায়।

এসব প্রতিবেদনে থাকা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, প্রবীণ এবং শ্বেতা উভয়ই হিন্দু ধর্মাবলম্বী এবং তারা একই জাত বা গোত্রের অন্তর্গত৷

সুতরাং, ভারতে মুসলমানদের ওপর অত্যাচারের দৃশ্য দাবিতে এক বিবাহিত হিন্দু নারীকে পরিবারের সদস্য কর্তৃক অপহরণের অভিযোগের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: