মুস্তাফিজ ইস্যুতে দক্ষিণ আফ্রিকার আইপিএল-বিশ্বকাপ বয়কটের দাবিটি ভুয়া 

সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স লাইভে এসে মুস্তাফিজ ইস্যুতে দক্ষিণ আফ্রিকা দলের আইপিএল ও বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ভিডিও দেখুন ইউটিউবটিকটকে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মুস্তাফিজ ইস্যুতে দক্ষিণ আফ্রিকার আইপিএল-বিশ্বকাপ বয়কটের দাবিটি সঠিক নয় বরং, এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলের ৩১ ডিসেম্বরের যে ভিডিও নিয়ে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে তাতে মুস্তাফিজ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি ভিলিয়ার্স।

এ বিষয়ে অনুসন্ধানে AB de Villiers 360 নামের এবি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেলে এ সংক্রান্ত মূল ভিডিওটি পাওয়া যায়। গত ৩১ ডিসেম্বরের এই ভিডিওটি পর্যালোচনা করে তাতে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

ভিডিওতে ভিলিয়ার্স গত বছরের খেলার বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা করেন।

তাছাড়া, এই ভিডিও প্রকাশের তিনদিন পর মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা ঘটে। গেল ৩ জানুয়ারি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সকে তাদের দল থেকে মুস্তাফিজকে বাদ দিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) নির্দেশ দেওয়ার খবর আসে। পরে কলকাতা নাইট রাইডার্স জানায়, তারা মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে।

সুতরাং, মুস্তাফিজ ইস্যুতে দক্ষিণ আফ্রিকার আইপিএল-বিশ্বকাপ বয়কটের দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: