ঢাকা ১৯ আসনে নাফসিন মেহনাজ এনসিপির মনোনয়ন পাননি

সম্প্রতি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনকারী নাফসিন মেহনাজ আজিরিন ঢাকা ১৯ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা-১৯ আসন থেকে নাফসিন মেহনাজ আজিরিন এনসিপির মনোনয়ন পাননি। প্রকৃতপক্ষে, গত ২০ নভেম্বর নাফসিন মেহনাজ আজিরিন ঢাকা-১৯ আসন থেকে এনসিপির একটি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তবে, এটি নিজের জন্য নয় বলে গত ২২ নভেম্বর এক ভিডিও বার্তায় নিশ্চিত করেছেন নাফসিন।

অনুসন্ধানে নাফসিন মেহনাজ আজিরিনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২০ নভেম্বর রাত ১০ টা ৫৭ মিনিটে এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের সাথে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে বলেন, ঢাকা-১৯। তবে, বিস্তারিত কিছু বলেননি।

পরবর্তীতে, উক্ত পোস্টের সূত্র ধরে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়ন ফর্ম কেনার খবরটি ছড়িয়ে পড়ে।

এরপর, গত ২২ নভেম্বর নাফসিন মেহনাজ আজিরিন নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা পোস্ট করে বলেন, তিনি মনোনয়ন কিনেছেন। তবে, নিজের জন্য নয়। তাঁর এখনো নির্বাচনে প্রার্থী হওয়ার মত বয়স হয়নি।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি ২৫ বছর বয়সে এমপি প্রার্থী হতে পারবেন।

সুতরাং, ঢাকা-১৯ আসনে ভিন্ন ব্যক্তি জন্য এনসিপির মনোনয়ন ফর্ম সংগ্রহের বিষয়কে উক্ত আসনে নাফসিন আজিরিন এনসিপির মনোনয়ন পেয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: