নাহিদ ইসলামের নাম জড়িয়ে আ.লীগ প্রসঙ্গে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি, ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয় তিনি বলেছেন, “আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আওয়ামী লীগের একজন ‘সি’ ক্যাটাগরির পল্টিবাজ নেতাকেও দলে ভেড়াতে পারিনাই! বিষয়টা থেকে তাদের রুট সম্পর্কে অনুধাবন করা যায় এবং আওয়ামী লীগ সম্পর্কে আমাদের ভয় এখানেই।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত ভিডিওটি অন্তত ১৪ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রসঙ্গে নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে উক্ত ভুয়া বক্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। সাধারণত, জনপরিচিত কোনো রাজনৈতিক ব্যক্তি এ ধরনের মন্তব্য করলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হতো। তবে এ ঘটনায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এছাড়া, নাহিদ ইসলামের ফেসবুক পেজ পর্যালোচনা করেও এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, নাহিদ ইসলাম ‘‘আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আওয়ামী লীগের একজন ‘সি’ ক্যাটাগরির পল্টিবাজ নেতাকেও দলে ভেড়াতে পারিনাই! বিষয়টা থেকে তাদের রুট সম্পর্কে অনুধাবন করা যায় এবং আওয়ামী লীগ সম্পর্কে আমাদের ভয় এখানেই।’’ বলেছেন দাবিতে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: