সম্প্রতি, ‘দেশে থাকতে চাই না, দেশটা ধ্বং’স হয়ে গেছে’ শীর্ষক মন্তব্যটি জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম করেছেন দাবিতে একটি ডিজিটাল ব্যানার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘দেশে থাকতে চাই না, দেশটা ধ্বং’স হয়ে গেছে’ শীর্ষক কোনো মন্তব্য নাহিদ ইসলাম করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে এমনকি নাহিদ ইসলামের ফেসবুক পেজেও কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘সময় টিভি’র লোগোর আদলে তৈরি ‘গরম টিভি’ নামের একটি লোগোর সংযুক্তি ও ফটোকার্ড প্রচারের তারিখ হিসেবে ১২ ডিসেম্বরের উল্লেখ পাওয়া যায়।
এরই সূত্র ধরে অনুসন্ধানে ‘গরম টিভি’ নামের একটি ফেসবুক পেজে গত ১২ ডিসেম্বরে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘গরম টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, নাহিদ ইসলাম ‘দেশে থাকতে চাই না, দেশটা ধ্বং’স হয়ে গেছে’ বলেছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Gorom TV – Facebook Page
- Rumor Scanner’s analysis


