নরেন্দ্র মোদীর হাতে বাংলাদেশের বিজয় দিবস সম্পর্কিত বার্তা দাবিতে এআই নির্মিত ছবি প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্ল্যাকার্ড যুক্ত একটি ছবি প্রচার করা হয়েছে। নরেন্দ্র মোদীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‘১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, ১৯৭১ সালে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, শেখ মুজিবুরের এই অবদান বাংলার মানুষ কোনদিন ভুলবে না, ইন্ডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।’

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটক প্রাচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীর ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দাবিতে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদীর হাতে থাকা ছবিটি বাস্তব নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাতে ছবি নিয়ে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে অভিনন্দন জানালে তা ভারতীয় ও বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ফলাও করে সংবাদ প্রকাশ হওয়াটা স্বাভাবিক। কিন্তু, অনুসন্ধান করে এরূপ কোনো তথ্য ভারতীয় গণমাধ্যম কিংবা বাংলাদেশের গণমাধ্যমেও পাওয়া যায়নি।
এছাড়া, নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও (ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স) এসংক্রান্ত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
এরপর আলোচিত ছবিটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডিটেক্টর একাধিক টুলের সহায়তায় যাচাই করে দেখা গেছে, উক্ত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, প্রচারিত ছবিটি বাস্তব নয়।
সুতরাং, এআই দিয়ে তৈরি ছবিকে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তাদাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Narendra Modi- Facebook Page
- Narendra Modi- Instagram Account
- Narendra Modi- X Account
- Hive Moderation Analysis
- Image Whisperer Analysis
- Google Gemini Analysis
- Hive Detect Analysis

