সম্প্রতি বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অব নিউজ নাজনীন মুন্নীর ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নাজনীন মুন্নীর ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, তার ভিন্ন একটি ছবি সংগ্রহ করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে নাজনীন মুন্নীর ফেসবুক প্রোফাইলে গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবিটির আংশিক সাদৃশ্য রয়েছে।

উক্ত ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে আলোচিত ছবিতে নাজনীন মুন্নীর মুখমণ্ডল, পোশাকের ছাঁট, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল থাকলেও তার পোশাকটির কাপড়ের ছাপের সাথে আলোচিত ছবিটির পার্থক্য লক্ষ্য করা যায়। মূলত, আসল ছবিতে তার পরনে থাকা পোশাকের ফুলেল নকশার স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘july CDI’ ছাপটি প্রতিস্থাপন করা হয়েছে। সম্পাদিত ছবিটিতে আরও লক্ষ্য করা যায়, সম্পাদনার ফলে ছবিতে জামার গলায় ঝুলিয়ে রাখা চশমাটির অর্ধেক মুছে গিয়েছে।
নাজনীন মুন্নীর ফেসবুক প্রোফাইল ও পেজ পর্যবেক্ষণ করে ‘july CDI’ ছাপের পোশাক পরিহিত আলোচিত ছবিটির সাথে সাদৃশ্যপূর্ণ কোনো ছবি খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, নাজনীন মুন্নীর ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Naznin Munni – Facebook Post
Naznin Munni – Facebook Page


