সম্প্রতি, এনসিপি নেতা নুরুজ্জামান কাফি মেয়েদের ম্যাসাজ করছেন দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।
উক্ত দাবিতে ফেসবুকের পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি বাংলাদেশের নয়। বরং, এটি ভারতের পুশকার শহরের একটি কসমিক ম্যাসাজের দোকানের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Junior baba sen’ নামের একটি ভারতীয় ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। গত ১৩ মে ভিডিওটি প্রকাশ করে বলা হয় এটি কসমিক ম্যাসাজের ভিডিও। জুনিয়র বাবা সেন নামে ভারতের এক ব্যক্তি এই ম্যাসাজ করিয়ে থাকেন।

ভারতের রাজস্থানের পুশকার শহরে জুনিয়র বাবা সেনের এই দোকানের নাম Baba Hair Dresser।
সুতরাং, ভারতের কসমিক ম্যাসাজের ভিডিও এনসিপি নেতা কাফির ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Junior baba sen: YouTube Video
Share:


