আজ ১৩ নভেম্বর রাজধানী ঢাকা লকডাউন কর্মসূচি চালু রেখেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে লকডাউন কর্মসূচি সমর্থনে রাজধানীর ঢাকায় গত রাতে আওয়ামী লীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে। টিকটকে ভিডিওটি ৭৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি রাজধানীতে আওয়ামী লীগের কোনো মিছিলের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ১২ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির ‘আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে বিক্ষোভ কর্মসূচির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক সংবাদমাধ্যম ‘Ekattor Tv’ এর ইউটিউব চ্যানেলে ১২ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর শুরুর অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল পাওয়া যায়।

ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি মূলত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করতে বিক্ষোভ কর্মসূচির ভিডিও।
জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যায় ‘মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ আওয়ামী খুনিদের বিচার নিশ্চিতের দাবিতে’ বাংলামোটর মোড় থেকে শাহবাগ পর্যন্ত এই মিছিল করে এনসিপি।
অর্থাৎ, এটি আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সমর্থনে রাজধানীতে মিছিলের দৃশ্য নয়, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, এনসিপির বিক্ষোভ কর্মসূচির ভিডিওকে ঢাকায় আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ekattor Tv: Youtube Video


