কয়েক সপ্তাহ ধরে ভারী বর্ষণের পর নাইজেরিয়ার লাগোসের কিছু অংশে বন্যার সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি, বন্যার ফলে লাগোসের লেক্কির এলাকার পরিস্থিতি দাবিতে একটি ভিডিও নাইজেরিয়া থেকে পরিচালিত একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর সাথে আলোচিত দাবিটির সম্পর্ক নেই এবং এটি নাইজেরিয়ার সাথে সম্পর্কিত কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, বাংলাদেশের ঢাকায় সাম্প্রতিক ভারী বর্ষণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী বহির্গমন র্যাম্পের নিচে সৃষ্ট জলমগ্ন এলাকার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ট্রাফিক পুলিশের গুলশান ডিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে গত ১২ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
উক্ত পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারী বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশে সৃষ্ট জলাবদ্ধতার দৃশ্য।
পরবর্তীতে, জাতীয় দৈনিক The Daily Star এর ওয়েবসাইটে গত ১৩ জুলাই ‘Downpour drowns Dhaka’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সুতরাং, নাইজেরিয়ার লাগোসের বন্যা পরিস্থিতির দৃশ্য দাবিতে ঢাকার জলাবদ্ধ সড়কের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Traffic Gulshan Division – Facebook Post
- The Daily Star – Downpour drowns Dhaka


