সম্প্রতি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’ শীর্ষক কোনো মন্তব্য করেননি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২৮ মার্চ উক্ত ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
‘আশার আলো’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।
গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘রাতের আধারে পাম্প থেকে তেল চুরি করছে জামায়াতের কর্মীরা’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- আশার আলো- Facebook Post
- Rumor Scanner’s Analysis


