নিলোফার চৌধুরীকে উদ্ধৃত করে শেখ হাসিনা সরকারের প্রশংসাসূচক মন্তব্যটি ভুয়া

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির ছবি সংযুক্ত এবং “Rajshahi News24” এর লোগো সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। উক্ত ফটোকার্ডে দাবি করা হয় নিলোফার চৌধুরী বলেছেন, “ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, ঠিক তেমনি শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের নারী ও শিশু নিরাপদ ছিল।”

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নিলোফার চৌধুরী মনি “ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, ঠিক তেমনি শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের নারী ও শিশু নিরাপদ ছিল” শীর্ষক কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তার ভিন্ন একটি বক্তব্য সম্বলিত ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে সেখানে আলোচিত মন্তব্যটি সংযোজন করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রচারিত ফটোকার্ডে “Rajshahi University News24” নামের একটি পেজের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১ জুন ২০২৬ উল্লেখ থাকতে দেখা যায়। সূত্রটি অনুসরণ করে পেজটির সংশ্লিষ্ট পোস্ট খুঁজে পাওয়া যায়। দেখা যায়, একই তারিখে পেজটি নিলোফার চৌধুরীকে নিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করেছিল, যেখানে লেখা ছিল, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন চান্স পায় কওমি মাদ্রাসার ছাত্ররা।” প্রচারিত ফটোকার্ডটির সঙ্গে মূল ফটোকার্ডের নকশা, ছবি ও অন্যান্য উপাদানের মিল পাওয়া গেলেও মন্তব্যের অংশটি ভিন্ন। অর্থাৎ, মূল ফটোকার্ডের বক্তব্য সম্পাদনা করে সেখানে “ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, ঠিক তেমনি শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের নারী ও শিশু নিরাপদ ছিল” শীর্ষক মন্তব্য সংযোজন করে প্রচার করা হয়েছ

এ বিষয়ে আরও অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, নিলোফার চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার কিংবা তার ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন কোনো মন্তব্যের প্রমাণ মেলেনি।

সুতরাং, নিলোফার চৌধুরী “ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, ঠিক তেমনি শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের নারী ও শিশু নিরাপদ ছিল” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে রাজশাহী নিউজ২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: