দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত না হলে জুলাই আন্দোলন ব্যর্থ হবে শীর্ষক কোনো মন্তব্য নাহিদ ইসলাম করেননি 

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত না হলে জুলাই আন্দোলন ব্যর্থ হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে যায়, ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত না হলে জুলাই আন্দোলন ব্যর্থ হবে’ শীর্ষক কোনো মন্তব্য নাহিদ ইসলাম করেননি। প্রকৃতপক্ষে, উক্ত দাবিটি প্রথমে একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, ফটোকার্ডটির বামপাশে ‘gojobvision’ শীর্ষক নাম ও লোগো’র অস্তিত্ব রয়েছে। এছাড়া, ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ৩৬ জুলাই, ২০২৬ ‍উল্লেখ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধান করে দেখা যায়, ‘GojobVision’ নামক একটি পেজ থেকে গতকাল (২৬ জানুয়ারি) রাত ১২টা ২৭ মিনিটে প্রথম পোস্টটি করা হয়েছে।

তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে এমনকি নাহিদ ইসলামের ফেসবুক পেজেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, নাহিদ ইসলাম ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত না হলে জুলাই আন্দোলন ব্যর্থ হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: