আ.লীগ যেটা ১৭ বছরে করতে পারেনি তারেক রহমান সেটা দুই মাসে করেছেন বলে রিজভী কোনো মন্তব্য করেননি 

সম্প্রতি, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী “অবশেষে আমরা পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলাম। যেটা আওয়ামী লীগ সরকার ১৭ বছরে করতে পারে নাই, তারেক রহমান সেটা মাত্র দুই মাসে করে দেখিয়েছেন।” শীষর্ক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি রুহুল কবির রিজভীর দাবিতে প্রচার করা হচ্ছে।

রুহুল কবির রিজভী এমন মন্তব্য প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হওয়ার কথা। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি বিএনপির অফিসিয়াল এবং মিডিয়া সেলের ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, রুহুল কবির রিজভী “অবশেষে আমরা পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলাম। যেটা আওয়ামী লীগ সরকার ১৭ বছরে করতে পারে নাই, তারেক রহমান সেটা মাত্র দুই মাসে করে দেখিয়েছেন।” শীষর্ক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: