সংসদ সদস্য জয়নুল আবেদিনের স্ত্রীর মৃত্যুর দাবিটি মিথ্যা

সম্প্রতি, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী মারা গেছেন দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী মারা যাননি বরং, তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেছেন জয়নুল আবেদিন ফারুক নিজেই।

শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত ছবির সাথে গণমাধ্যমে কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে, চ্যানেল ২৪ এর ওয়েবসাইটে গত ২১ ফেব্রুয়ারি “বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের স্ত্রী লাইফ সাপোর্টে” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক গণমাধ্যমকে জানান, তার স্ত্রী কানিজ ফাতেমার শারীরিক অবস্থা গুরুতর, লাইফ সাপোর্টে আছেন।

এছাড়া, জয়নুল আবেদিন ফারুকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২০ ফেব্রুয়ারি করা একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে তিনি বলেন, “আমার সহধর্মিনী কানিজ ফাতেমা এখনো লাইফ সাপোর্ট এ আছে। কেউ বিভ্রান্তি ছড়াবেন না সবাই দোয়া করবেন।”

এরপর বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আজ (২২ ফেব্রুয়ারি) জয়নুল আবেদিন ফারুকের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি জানান, তার স্ত্রী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

সুতরাং, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের স্ত্রী মারা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: