পুলিশ কনস্টেবলকে সেনাসদস্যের থাপ্পড়ের দাবিটি ভুয়া, প্রচারিত ভিডিওটি এআই প্রযুক্তির সহায়তায় বিকৃত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ ও নারী সেনাসদস্যের একটি ছবি ছড়িয়ে পড়েছে। এ সংক্রান্ত পোস্টের ক্যাপশনে যে দাবি করা হয়েছে তার সারমর্ম এমন, পুলিশের এক কনস্টেবলকে  সেনাবাহিনীর একজন নারী সদস্য পুলিশের প্রতি ক্ষোভবশত থাপ্পড় দিচ্ছেন।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ কনটেস্টবলকে সেনাসদস্য কর্তৃক থাপ্পড় দেওয়ার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত বছরের নভেম্বরে ধানমন্ডি-৩২ এ সংঘর্ষে পুলিশ সদস্য আহত হওয়ার পর তাকে সেবা দেন সেনাসদস্যরা। সে সময়ের একটি ফুটেজকে এআই দিয়ে সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম নিউজ হান্টের ফেসবুক পেজে ২০২৫ সালের ১৭ নভেম্বর প্রকাশিত এক ভিডিওতে একই ফুটেজ পাওয়া যায়। ছবিটির সাথে তুলনা করে ভিডিও ফুটেজেও একই ফ্রেম পাওয়া যায়, যেখানে উক্ত নারী সেনা সদস্য এবং পেছনের দাঁড়ানো সেনাসদস্যদের একই পজিশনে দেখা যায়। তবে ছবির মতো নারী সেনাসদস্য কর্তৃক আহত পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার ভঙ্গির মতো কোনো দৃশ্য দেখা যায়নি। এর পরিবর্তে ভিডিওতে আহত পুলিশ সদস্যকে ব্যান্ডেজ লাগিয়ে দিতে দেখা যায় নারী সেনাসদস্যকে।

তুলনামূলক এই পর্যালোচনা থেকে প্রতীয়মান হয় যে, ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ছবিটি প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করা হয়েছে।

ছবিটি এআই দিয়ে সম্পাদিত কিনা তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকারী টুল ‘ডিপফেক-ও-মিটার’সহ একাধিক টুল ব্যবহার করে এটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৮৫ শতাংশের অধিক বলে জানা গেছে।

‘পুলিশের সেবায় এগিয়ে এলেন সেনাবাহিনীর নারী সদস্য’ শিরোনামের মূল ভিডিওটি থেকে জানা যায়, ধানমন্ডি-৩২ এ আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হওয়া এক পুলিশ সদস্যকে সুস্থ করার চেষ্টা করেন সেনাবাহিনীর দুই সদস্য। এর মধ্যে এক নারী সদস্যকে দেখা যায় এবং আরেকজন পুরুষ সদস্য ছিলেন। সোমবার রাত নয়টার দিকে ধানমন্ডি-৩২ এ উত্তেজনা বাড়তে থাকলে আন্দোলনকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় এই পুলিশ সদস্যের কান ছিঁড়ে যায়। এরপরই সেনাসদস্যরা তার সেবায় এগিয়ে আসেন।

বাংলা ট্রিবিউনের এক সংবাদ থেকে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার পর ১৭ নভেম্বর উত্তেজনা চরমে পৌঁছায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায়। দিনভর সংঘর্ষে সংঘর্ষে পুলিশ–সেনা সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন।

সুতরাং, পুলিশ কনটেস্টবলকে সেনাসদস্য কর্তৃক থাপ্পড় দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা না এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত ধানমন্ডি-৩২ এ সংঘর্ষে পুলিশ সদস্য আহত হওয়ার পর তাকে সেনাসদস্যের সেবা দেওয়ার দৃশ্য সম্পাদনা করে প্রচার করা হয়েছে; যা এআই জেনারেটেড।

তথ্যসূত্র

Share: