এটি সংসদ সদস্য জীবা আমিনা খানের ভিডিও নয়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির সদস্য জীবা আমিনা খানের ‘পুরান ফাইল’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি জীবা আমিনা  খানের নয়। প্রকৃতপক্ষে, এটি অন্তত ২০১৮ সাল থেকে ইন্টারনেটে থাকা পাকিস্তানের এক ভিন্ন নারীর ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির অস্তিত্ব অন্তত ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে এবং সে সময় থেকেই এটি পাকিস্তানের ভিডিও হিসেবে প্রচারিত হয়ে আসছে। ওই সময়ে প্রকাশিত ভিডিওটির দীর্ঘ ও স্পষ্ট সংস্করণে থাকা নারীর সঙ্গে জীবা আমিনা খানের চেহারার তুলনা করে একাধিক বৈশিষ্ট্যে অমিল পাওয়া যায়।

উল্লেখ্য, পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোর আপত্তিকর ও অনুপযুক্ত কনটেন্টের কারণে প্রতিবেদনে এসব সূত্রের হাইপারলিংক সচেতনভাবে সংযুক্ত করা থেকে বিরত থেকেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, পাকিস্তানের পুরোনো পর্নোগ্রাফিক ভিডিওকে জীবা আমিনা খানের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Hidden Source (Adult Website)
    Rumor Scanner’s analysis
Share: