টিএসসিতে নারীদের খেলা দেখা প্রসঙ্গে নুসরাত তাবাসসুমকে উদ্ধৃত করে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের ছবি-সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘কোনো সভ্য নারী টিএসসির মতো পাবলিক প্লেসে মাঝরাতে ছেলেদের সঙ্গে খেলা দেখতে পারে না।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নুসরাত তাবাসসুম আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত দাবির পক্ষে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। এছাড়া, তার সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও আলোচিত মন্তব্য করার কোনো প্রমাণ মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto Television” নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত। পেজটি গত ২ জুন একটি ফটোকার্ড আকারে দাবিটি প্রচার করে, যা পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর অ্যাবাউট অংশে এটি স্যাটায়ার/প্যারোডি পেজ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, পেজটিতে প্রকাশিত পোস্টগুলোর উদ্দেশ্য ব্যঙ্গাত্মক বিনোদন প্রদান। এছাড়া, এর আগেও পেজটি থেকে এ ধরনের একাধিক তথ্য-প্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট (, , ) প্রকাশ করা হয়েছে।

নুসরাতে তাবাসসুম এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা যাচাই করতে তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।

সুতরাং, নুসরাত তাবাসসুমকে উদ্ধৃত করে টিএসসিতে নারীদের খেলা দেখা প্রসঙ্গে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Gupto Television – Facebook Post
  • Nusrat Tabassum – Facebook Profile
  • Rumor Scanner’s own analysis
Share: