‘আমরা পালানোর সুযোগ পেয়েছি বিএনপি তাও পাবে না’ শীর্ষক মন্তব্য করেননি ওবায়দুল কাদের

সম্প্রতি, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা পালানোর সুযোগ পেয়েছি বিএনপি তাও পাবে না’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমরা পালানোর সুযোগ পেয়েছি বিএনপি তাও পাবে না’ শীর্ষক মন্তব্য করেননি ওবায়দুল কাদের। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’-এর লোগোর আদলে তৈরি ‘Anwar TV’ নামের একটি ফেসবুক পেজে গত ২৫ ফেব্রুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়।

‘আনোয়ার টিভি’ পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায় এটি আনোয়ার টিভি কর্তৃক সম্প্রতি সার্কাজম হিসেবে পোস্ট করা হলেও, আগে নানাসময়ে অনলাইনে কোনোরকম তথ্যসূত্র ছাড়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

সুতরাং, ওবায়দুল কাদের ‘আমরা পালানোর সুযোগ পেয়েছি বিএনপি তাও পাবে না’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

  • Anwar TV – Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: