দীপু মনির রয়টার্সে সাক্ষাৎকার দেওয়ার দাবিতে ২০২০ সালের ভিন্ন ঘটনার ভিডিও প্রচার 

সম্প্রতি, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি সাক্ষাৎকার দিয়েছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন:এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দীপু মনির রয়টার্সে সাক্ষাৎকার দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, দীপু মনি এখনো কারাগারেই রয়েছে। আলোচিত ভিডিওটি ২০২০ সালে লন্ডনে আয়োজিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে তার অংশগ্রহণ-পরবর্তী সময়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে দেওয়া বক্তব্যের পুরোনো ভিডিও।

অনুসন্ধানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ২০২০ সালের ০৮ ফেব্রুয়ারি দীপু মনির বক্তব্য দেওয়ার একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ তাদের পোস্ট বলেছে, লন্ডনে অনুষ্ঠিত এক সপ্তাহব্যাপী এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২০-এর আলোচনাগুলো কী বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছিল সেগুলো তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের জানিয়েছেন। সেই ঘটনারই ভিডিও বক্তব্য এটি।

পরবর্তীতে সাম্প্রতিক সময়ে রয়টার্সে দীপু মনি সাক্ষাৎকার দিয়েছেন কি না সেবিষয়ে অনুসন্ধানে রয়টার্সের ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে জানা যায়, দীপু মনির কারাগার থেকে মুক্তি পাননি বরং, তিনি এখনো কারাগারেই আছেন।

সুতরাং, ২০২০ সালে ভিন্ন প্রেক্ষিতে দেওয়া দীপু মনির বক্তব্যে সম্প্রতি রয়টার্সে বক্তব্যর দেওয়ার দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: