রংপুরে সাম্প্রতিক সময়ে এক বৃদ্ধ নৌকা বানিয়ে রাস্তায় ঘুরছেন দাবিতে ২০২২ সালের ছবি প্রচার

সম্প্রতি, রংপুরের রাস্তায় রাস্তায় মুজিব কোর্ট পরে নৌকা গাড়ি চালাচ্ছেন মুক্তিযোদ্ধা সৈয়দ খান, তার ইচ্ছা শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গাড়িতে তুলবে- দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে থাকা বৃদ্ধের নাম সিদ্দিক মিয়া হলেও প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এমনকি রংপুরেরও নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অংশ নেন নেত্রকোনার সিদ্দিক মিয়া। সেই সময়কার ছবি এটি।

অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে ২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে।

বাংলা ট্রিবিউনের পোস্টে বলা হয়েছে, ২০২২ সালের ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে ভ্যানকে নৌকার আদলে বানিয়ে সেই বাহনেই নেত্রকোণা থেকে ঢাকায় এসেছিলেন সিদ্দিক মিয়া (৬৫)।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল বিডিনিউজ২৪

সুতরাং, ২০২২ সালের ডিসেম্বরের ছবিকে সাম্প্রতিক সময়ে এক মুক্তিযোদ্ধা রংপুরে নৌকার গাড়ি চালাচ্ছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: