বিএনপি নেতা দাবিতে পুরোনো ও ভিন্ন ব্যক্তির ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘বিএনপি নেতা মেয়ে আর মদ নিয়ে পার্টি চলছে’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি কোনো বিএনপি নেতার ভিডিও নয় বরং ভিন্ন দাবিতে কয়েক বছর ধরেই ভিডিওটি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে ।

এ বিষয়ে অনুসন্ধানে সময় টিভির ওয়েবসাইটে ২০১৯ সালের ৯ অক্টোবর ‘সাংবাদিক পীর হাবিবুর রহমান, ক্যাসিনোর টাকায় থাইল্যাডে ফুতী করেতেছেন! ‘শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে অনুসন্ধানে এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিন এর ওয়েবসাইটে একই বিষয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন বলা হয়, অশ্লীল ভিডিওতে থাকা ব্যক্তি সাংবাদিক পীর হাবিবুর রহমান নন। একটি কুচক্রী মহল তার সম্মানহানি করার উদ্দেশ্যেই এই ভুয়া ভিডিওর সাথে তার নাম জড়িয়ে অপপ্রচার চালিয়েছিল।

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও প্রচার করে ‘কুষ্টিয়ার এসপি এস এম তানভীর আরাফাতের অশ্লীল নাচের ভিডিও ভাইরাল’ শীর্ষক দাবিতে প্রচার করা হয়েছিল। সে সময়ে বিষয়টিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ভিন্ন ব্যক্তির ভিডিওকে সম্প্রতি বিএনপি নেতা মেয়ে আর মদ নিয়ে পার্টি করছে দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: