ধানমন্ডিতে সিএনজি ও প্রাইভেটকারের ওপর গাছ পড়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, গত বছরের জুলাইয়ের 

সম্প্রতি, ‘ধানমন্ডিতে সিএনজি ও প্রাইভেটকার এর উপর বিশাল গাছ উপ/ড়ে পড়ে ভয়া/বহ দু/র্ঘ/টনা’ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

একই ভিডিও অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজ থেকেও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীর ধানমন্ডিতে সিএনজি ও প্রাইভেট কারের উপর গাছ উপড়ে পড়ার ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয় বরং, গত বছরের ৩১ জুলাই ধানমন্ডির ৬ নম্বর সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে সড়কে থাকা তিনটি গাড়ির উপর পড়ে। এতে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার ভিডিও এটি। 

অনুসন্ধানে অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাংলা ট্রিবিউনের ইউটিউব চ্যানেলে গত বছরের ৩১ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে থাকা দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

বাংলা ট্রিবিউনের ভিডিও থেকে জানা যায়, গত বছরের ৩১ জুলাই দুপুর আড়াইটার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সড়কে বিশাল একটি গাছ ভেঙে সিএনজির উপরে পড়ে যায়।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে গত বছরের ০১ আগস্ট “ধানমন্ডিতে রাস্তায় ভেঙে পড়ল বিশাল গাছ, দুমড়েমুচড়ে গেছে কয়েকটি গাড়ি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথেও আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ৩১ জুলাই বিকালে ধানমন্ডি ৬ নম্বরের সড়কের পাশে থাকা এক বৃহদাকার গাছ উপড়ে পড়ে একটি সিএনজিসহ কয়েকটি গাড়ির ওপরে। এতে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

সেসময় একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল প্রথম আলোসময়ের আলোও

অর্থাৎ, ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়।

এছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে ধানমন্ডিতে এমন কোনো ঘটনা ঘটার তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, গত বছরের জুলাই মাসে রাজধানীর ধানমন্ডিতে গাড়ির উপর গাছ উপড়ে পড়ার ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: