বিধানসভা নির্বাচনের পর ভারতের বিভিন্ন দলের নেতাদের সাথে শেখ হাসিনার সাক্ষাৎ দাবিতে সম্পাদিত ও পুরোনো ছবি প্রচার 

ভারতের বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের আলোচিত নেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে তার বাড়িতে গিয়েছেন দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

এমনকি শেখ হাসিনা শুভেন্দু অধিকারীর অফিসে এবং রুহুল গান্ধীর বাড়িতে গিয়েছেন দাবিতেও দুইটি ছবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

শুভেন্দু অধিকারীর বাড়িতে শেখ হাসিনাকে আমন্ত্রণ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

রাহুল গান্ধীর বাড়িতে শেখ হাসিনাকে আমন্ত্রণ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

শুভেন্দু অধিকারীর অফিসে শেখ হাসিনাকে আমন্ত্রণ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাসায় ও অফিসে গিয়েছেন দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়, এমনকি রাহুল গান্ধীর বাড়িতে যাওয়ার ছবিটির সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, শুভেন্দ্র অধিকারীর বাড়িতে এবং অফিসে যাওয়ার ছবিগুলো সম্পাদিত এবং রাহুল গান্ধীর বাড়িতে যাওয়ার ছবিটি ২০১৭ সালের ভিন্ন ঘটনার।

ভারতের নেতাদের আমন্ত্রণে তাদের সাথে শেখ হাসিনার দেখা করার দাবিতে তিনটি ছবি নজরে এসেছে রিউমর স্ক্যানার টিমের। এই তিনটি ছবি আলাদা আলাদাভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

ছবি যাচাই–১

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে তার বাড়িতে শেখ হাসিনা দাবিতে একটি ছবি প্রচার হতে দেখা যায়।

অনুসন্ধানে এই দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

পরবর্তীতে আরও অনুসন্ধানে ভারতের ত্রিপুরার বিজেপি নেতা বিপ্লব কুমার দেবের ফেসবুক পেজ থেকে গত বছরের ৩০ জুন প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা একটি ছবির ব্যক্তি, ব্যাকগ্রাউন্ড, ব্যক্তিদের পোশাকের সাথে আলোচিত ছবির উক্ত উপাদানগুলোর মিল রয়েছে।

পোস্টে বিপ্লব কুমার দেব বলেন, কলকাতায় শুভেন্দু অধিকারীর সাথে সাক্ষাৎ করার ছবি এটি।

উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

একই ছবি বিপ্লব কুমার দেবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছিল।

ছবি যাচাই–২

একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে– পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে তার অফিসে শেখ হাসিনা। অনুসন্ধানে এই দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

পরবর্তীতে আরও অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ এর ওয়েবসাইটে ২০২০ সালের ০২ ডিসেম্বর “Suvendu Adhikari Political Career: ছাত্র রাজনীতিতে হাতেখড়ি, সেখান থেকে দিল্লির অলিন্দে— এক ঝলকে শুভেন্দুর যাত্রাপথ” শিরোনামে ১৯টি ছবি যুক্ত করে প্রকাশিত একটি ফটো স্টোরি পাওয়া যায়। উক্ত ফটো স্টোরিতে থাকা ১৫ নম্বর ছবিতে শুভেন্দু অধিকারীর পোশাক, অঙ্গভঙ্গি, ব্যাকগ্রাউন্ড এবং আশেপাশের মানুষের সাথে আলোচিত ছবির এই উপাদানগুলোর মিল রয়েছে।

ফটো স্টোরিতে বলা হয়েছে, ছবিটি ২০১৬ সালে বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জয়ী হন শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পরিবহণমন্ত্রী করা হয় তাঁকে। সেই সময়কার ছবি এটি।

উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে শেখ হাসিনার ছবি যুক্ত করা হয়েছে।

ছবি যাচাই–৩

ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আমন্ত্রণে তার বাড়িতে শেখ হাসিনা দাবিতে একটি ছবি প্রচার হতে দেখা যায়। অনুসন্ধানে এই দাবির সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

পরবর্তীতে আরও অনুসন্ধানে বিডিনিউজের ওয়েবসাইটে ২০১৭ সালের ০৯ এপ্রিল “Congress leader Sonia Gandhi praises PM Hasina for tackling terrorism with ‘iron fist‘” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ছবির হুবহু মিল রয়েছে।

বিডিনিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালের ০৯ এপ্রিল ভারতের নয়াদিল্লির রাষ্ট্রপতির ভবনে শেখ হাসিনা কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর সাথে দেখা করেন। এসময় উপস্থিত ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং ও রাহুল গান্ধী।

একই ছবি মনমোহন সিংয়ের ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছিল।

সুতরাং, ভারতের বিভিন্ন দলের নেতাদের সাথে শেখ হাসিনার সাক্ষাতের এই দাবিগুলো মিথ্যা এবং প্রচারিত ছবিগুলো সম্পাদিত ও পুরোনো।

তথ্যসূত্র

Share: