বন্যার পানি থেকে বাঁচতে শিশুর বাঁশে ঝুলে থাকার দৃশ্যটি পুরোনো 

সাম্প্রতিক সময়ের বন্যার পানি থেকে বাঁচতে এক শিশু বাঁশে ঝুলে থাকার একটি দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দৃশ্যটি সাম্প্রতিক সময়ের নয় বরং, অন্তত গত বছরের আগস্ট মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

অনুসন্ধানে Sumita Roy Das নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত বছরের ২০ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

তবে, পোস্টটির কোথাও স্থান উল্লেখ করা হয়নি।

আরও অনুসন্ধানে গত বছরের আগস্ট মাসের ২৯ তারিখ এবং সেপ্টেম্বর মাসেও একই ভিডিও প্রচার হতে দেখা যায়। তবে, সেগুলোতেও স্থান উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের বন্যার নয়।

সুতরাং, পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের বন্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: