বাংলাদেশে গুলি ছোড়ার দৃশ্য দাবিতে ফিলিপাইনের পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, এক যুবক কর্তৃক গুলি ছোড়ার একটি ভিডিও প্রচার করা হচ্ছে। পোস্টগুলোতে কোনো স্থানের নাম উল্লেখ করা না থাকলেও বাংলায় ক্যাপশন এবং ক্যাপশনে করা দাবি অনুযায়ী এটি বাংলাদেশেরই বলে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, উক্ত ভিডিওটি গত মার্চ মাস থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে এবং সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়েছে ফিলিপাইন থেকে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে।

অনুসন্ধানে ‘Adam Daud’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২২ মার্চ প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘Maglami lami’। যার অর্থ মূলত বাজে আচরণ করা।

উক্ত পোস্টে ট্যাগে হিসেবে ঈদ, ঈদ মোবারক উল্লেখ থাকতে দেখা যায়।

এরপর, ‘Adam Daud’ নামক ফেসবুক অ্যাকাউন্টটি একই তারিখে ‘Alam Muhmin’ নামক একটি অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্ট শেয়ার করতে দেখা যায়। উক্ত ভিডিওতে এক যুবককে যে পোশাকে দেখা যায়, আলোচিত ভিডিওতে গুলি ছোড়া ব্যক্তির পোশাক একই। অর্থাৎ, একই ব্যক্তিকেই দেখা যায়। ‘Alam Muhmin’ নামক একটি অ্যাকাউন্টটি থেকে করা পোস্টেও বলা হয়েছে, এটি ঈদ উপলক্ষে।

এছাড়া, ‘Adam Daud’ নামক ফেসবুক অ্যাকাউন্টটি থেকে ২১ মার্চ আরও দুইটি (, ) গুলি ছোড়ার পোস্ট (, ) করতে দেখা যায়। সেগুলোতেও ‘ঈদ মোবারক’ লেখা রয়েছে। অর্থাৎ, এতে ধরে নেওয়া যায়, গত ২১ মার্চ হওয়া ঈদুল ফিতর উপলক্ষে মজার ছলে গুলি ছোড়ার দৃশ্য এটি।

পরবর্তীতে, ‘Adam Daud’ এবং ‘Alam Muhmin’ নামক ফেসবুক অ্যাকাউন্ট দুইটি বিশ্লেষণ করে দেখা যায়, দুইটি অ্যাকাউন্টই ফিলিপাইন থেকে পরিচালিত।

সুতরাং, ফিলিপাইনে যুবক কর্তৃক গুলি ছোড়ার ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: