আর্জেন্টিনার কোচ স্কালোনি সাইক্লিং করতে গিয়ে আহত হওয়ার দাবিতে ২০১৯ সালের ছবি প্রচার 

সম্প্রতি, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সাইকেল রেসিং করতে গিয়ে আহত হয়েছেন দাবিতে একটি ছবি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একাত্তর টিভির খেলাধুলা ভিত্তিক অনুষ্ঠান খেলাযোগের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং একই দাবিতে সংবাদ প্রকাশ করেছে দৈনিক করতোয়া

পাশাপাশি, অন্যান্য ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সাইকেল রেসিং করতে গিয়ে আহত হয়েছেন দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং সম্প্রতি সাইকেল রেসিং করতে গিয়ে লিওনেল স্কালোনির আহত হওয়ার কোনো তথ্যও গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ২০১৯ সালের এপ্রিল মাসে সাইক্লিং করতে গিয়ে আহত হওয়ার ছবিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এর ওয়েবসাইটে ২০১৯ সালের ০৯ এপ্রিল “Lionel Scaloni: Argentina coach released from hospital after being hit by car” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা লিওনেল স্কালোনির ছবির সাথে সাম্প্রতিক সময়ে লিওনেল স্কালোনির আহত অবস্থার ছবির সাথে মিল রয়েছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ০৫ এপ্রিল মায়োকার্য় সাইকেল চালানোর সময় গাড়ির ধাক্কায় আহত হন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পরবর্তীতে চারদিন হাসপাতালে থাকার পর ০৯ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। আহত হওয়ার ছবিটি সেই দুর্ঘটনার।

একই ছবি ও তথ্যে তখন সংবাদ প্রকাশ করেছিল– মিরর, গোল, আইরিশ মিরর, টক স্পোর্টস, স্কাই নিউজ

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আহত হওয়ার কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, ২০১৯ সালের এপ্রিল মাসে সাইক্লিং করতে গিয়ে আহত হওয়ার ছবিকে সাম্প্রতিক সময়ে সাইক্লিং করতে গিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আহত হয়েছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: