শহীদ মিনারে ছাত্রলীগ নেত্রীর পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার

চলতি বছরের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার এলাকায় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী আনিকা তাবাসসুম স্বর্ণার ছবি দাবিতে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ে শহীদ মিনার এলাকায় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী আনিকা তাবাসসুম স্বর্ণার নয়; বরং এটি ২০২৩ সালের একটি ছবি।

এ বিষয়ে অনুসন্ধানে আনিকা তাবাসসুম স্বর্ণার ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত প্রথম ছবি সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

পরবর্তীতে, উক্ত নারীর ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ছবিটি গতকাল (২১ ফেব্রুয়ারি) পুনরায় প্রচার করতে দেখা যায়।

অর্থাৎ, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ২০২৩ সালে শহীদ মিনার এলাকায় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী আনিকা তাবাসসুম স্বর্ণার ছবিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: