সম্প্রতি, রংপুরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মসজিদের সামনে ইসকন সদস্যদের অস্ত্র প্রদর্শনী ও মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসকন সদস্যদের অস্ত্র প্রদর্শনীর নয় বরং, মুসলিমদের পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের; যা গত ২৬ জুন পালিত হয়েছে। অন্যদিকে, সনাতনীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে ১৬ জুলাই।
অনুসন্ধানে MAHIN নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৬ জুন প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টে বলা হয়, ‘রংপুর নগরীর আলমনগর এলাকায় তাজিয়া মিছিল ঘুরতে বেরিয়েছিলাম। অনেক মানুষের ভিড় দেখে মুহূর্তটা ভিডিও করে রাখলাম।’
অর্থাৎ, ভিডিওটি গত ২৬ জুন পালিত তাজিয়া মিছিলের।
অন্যদিকে, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গত ১৬ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অতএব, এতে প্রতীয়মান হয় যে– প্রচারিত ভিডিওটি গত ১৬ জুলাই রথযাত্রা হওয়ার অন্তত ২০ দিন আগে অর্থাৎ, গত ২৬ জুন মুসলিমদের অনুষ্ঠান তাজিয়া মিছিলের।
এছাড়া, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি এআই ডিটেক্টর দিয়ে যাচাই করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, গত ২৬ জুন তাজিয়া মিছিলের ভিডিওকে সম্প্রতি রংপুরে পুলিশের উপস্থিতিতে মসজিদের সামনে ইসকন সদস্যদের অস্ত্র প্রদর্শনী ও মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- MAHIN- Facebook Post
- Jagonews- শোকের মাতমে হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল
- BSS- জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু, বর্ণাঢ্য শোভাযাত্রার ভক্তদের ঢল
- Ai Analysis


