বাংলাদেশে ২১ নভেম্বরের ভূমিকম্পে হেলে পড়া ভবনের ছবি দাবিতে তুরস্কের পুরোনো ছবি প্রচার 

গত ২১ ডিসেম্বর সকাল ১০ টা ৩৮ মিনিটের দিকে সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ১০ জন নিহত ও ছশ শতাধিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে, ‘৫.৫ উচ্চমাত্রার ভূমিকম্পে কাপলো বাংলাদেশর রাজধানী ঢাকা’ শীর্ষক ক্যাপশনে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি বাংলাদেশে ২১ নভেম্বরের ভূমিকম্পে হেলে পড়া কোনো ভবনের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একই দিনে দুইবার ভূমিকম্প হয়েছিল তুরস্ক ও সিরিয়াতে। সেই ভূমিকম্পে তুরস্কের ভবন হেলে পড়ার ছবিকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানে ছবি সংরক্ষণকারী প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবির হুবহু মিল রয়েছে।

উক্ত ছবির ক্যাপশন থেকে জানা যায়, হেলে পড়া ক ভবনের এই ছবিটি তুরস্কের একটি শহরের। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হওয়া ভূমিকম্পে ছবির ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়।

অর্থাৎ, প্রচারিত ছবিটি প্রায় পৌনে তিন বছরের পুরোনো।

আল জাজিরার এর ওয়েবসাইটে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ০৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক এবং উত্তর সিরিয়ায় আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭ এবং এর কিছুক্ষণ পরেই দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। পরপর দুইবার হওয়া ভূমিকম্পে সিরিয়া-তুরস্কের ভূমিকম্পে ৫০ হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল।

সুতরাং, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তুরস্কে ভূমিকম্পে হেলে পড়া ভবনের ছবিকে ২১ নভেম্বর বাংলাদেশে হওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র 

Share: