সম্প্রতি, ভারতের নয়া দিল্লি থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার ভাষণ দেওয়ার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, এমনকি প্রচারিত ভিডিওটি ভারতেরই নয়। প্রকৃতপক্ষে, ২০১৪ সালের মে মাসে জাপানে বাংলাদেশী কমিউনিটির এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা। সেই সময়কার ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে GOMAZI নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ২৯ মে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, জাপানের বাংলাদেশী কমিউনিটিতে বক্তব্য রাখছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া, ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ব্যানারে তারিখ হিসেবে “২৮ মে, ২০১৪” এবং আয়োজনে “জাপান প্রবাসী বাংলাদেশের নাগরিকবৃন্দ” উল্লেখ রয়েছে।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের কিংবা ভারতের নয়া দিল্লির নয়।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা গণমাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ২০১৪ সালের মে মাসে শেখ হাসিনার জাপানে বক্তব্য দেওয়ার ভিডিওকে দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- GOMAZI- Youtube Video
- Bangladesh Awami League- Facebook Page


