গুলিস্তানে আ.লীগের কর্মসূচি দাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার আন্দোলনকারীদের ভিডিও প্রচার

সম্প্রতি, রাজধানীর গুলিস্তানে রাজপথ দখল করে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে– বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর সদস্যদেরও দেখা যাচ্ছে।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের নেতাকর্মীদের দখল করার নয় বরং, প্রচারিত ভিডিওটি গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় ধারণকৃত। ভিডিওতে আন্দোলনকারীদের সেনাসদস্যদেরকে জড়িয়ে ধরতে চেষ্টা করতে দেখা যায়।
অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ইউটিউব চ্যানেলে গত বছরের ০৪ আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের শুরুর অংশের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের সেনাবাহিনী অবস্থান করায় আন্দোলনকারীরা সেনাবাহিনীর প্রশংসা করেন। এসময় মিরপুর-১০ এলাকায় আন্দোলনকারীরা সেনা সদস্যদের জড়িয়ে ধরতে আসেন। সেই সময়কার ভিডিও এটি।
এছাড়া, প্রতিদিনের বাংলাদেশের ইউটিউব চ্যানেলে প্রকাশিত আরেকটি ভিডিওতে বলা হয়েছে– পুলিশকে লক্ষ্য করে সেনাবাহিনী গুলি ছোড়েছে। তখন সেনাবাহিনীর পাশেই আন্দোলনকারীদের উল্লাস করতে দেখা যায়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি প্রায় দেড় বছর আগের।
এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য গণমাধ্যম কিংবা অন্যকোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের একটি ভিডিও সম্প্রতি গুলিস্তানে আ.লীগের নেতাকর্মী কর্তৃক রাজপথ দখল দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

