জামায়াত কর্তৃক হিন্দু ব্যক্তিকে মারধরের দৃশ্য দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক হিন্দু ব্যক্তিকে মারধরের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি জামায়াতে ইসলামী কর্তৃক হিন্দু ব্যক্তির ওপর আক্রমণের দৃশ্যের নয় বরং, গত বছরের ৩১ ডিসেম্বর বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মারধর করেন বিএনপির নেতাকর্মীরা। সেই ঘটনার ভিডিও এটি।
অনুসন্ধানে বাংলা টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ৩১ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান স্লোগান দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে বিএনপির নেতাকর্মীরা মারধর করেন। সেই ঘটনার দৃশ্য। তবে, মারধরের শিকার ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি রিউমর স্ক্যানার।
সেই সময় উক্ত ভিডিওটি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করা হয়েছে। দেখুন: এখানে, এখানে এবং এখানে।
অর্থাৎ, ভিডিওটি নির্বাচনের পরবর্তী সময়ের নয়।
সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামী কর্তৃক হিন্দু ব্যক্তিকে মারধরের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla Tv- YouTube Video
- Other’s Post- 1, 2, 3

