২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাকে। এই প্রেক্ষাপটে, প্রায় দেড় বছর পর প্রকাশ্যে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জনসম্মুখে মাশরাফি বিন মোর্ত্তজা দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের এপ্রিল মাস থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এছাড়া, মাশরাফির ছোট ভাইও সম্প্রতি তার জনসম্মুখে আসার দাবিটি নাকচ করেছেন।
সাম্প্রতিক সময়ে মাশরাফি বিন মোর্ত্তজা জনসম্মুখে আসার কোনো তথ্য গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ০৬ এপ্রিল প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত পোস্টে উল্লেখ রয়েছে, মাশরাফির মেট্রোরেলে করে সংসদে যাওয়ার দৃশ্য এটি।
এছাড়া, আলোচিত দাবিটি ‘ভিত্তিহীন’ বলে মাশরাফি বিন মোর্ত্তজার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা একটি পোস্ট করেছেন।
সুতরাং, ২০২৩ সালে মেট্রোরেলে করে মাশরাফির সংসদে যাওয়ার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে তার জনসম্মুখে আসার দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sopnil Shikdar Neel- Facebook Post
- Morsalin Bin Mortaza- Facebook Post


