পাকিস্তানের দিকে ভারতীয় ট্যাংক এগিয়ে আসছে দাবিতে ইউক্রেনের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘দেখেন ভাই পা/কি/স্তা/নে/র দিকে কিভাবে এগিয়ে আসতেছে কে জানে আজকে রাতে কি রাতে যাচ্ছে’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ৷

ভারতীয় ট্যাংক

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি পাকিস্তানের দিকে ভারতীয় ট্যাংক এগিয়ে আসার দৃশ্য নয় বরং, এটি ইউক্রেনের যুদ্ধ ট্যাংকের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ‘ko4evnik__’ নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৩ মার্চ ‘T72b3m дякувати Богу усіх витягли 🫡🇺🇦#tanks’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, আলোচিত ভিডিওটি প্রচারকারী অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে উক্ত ব্যক্তির ফেসবুক পেজঅ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। উক্ত ফেসবুক পেজের বায়ো তে ব্যাক্তি পরিচয় জানা যায়,তিনি একজন ইউক্রেনের আইনজীবী ও মানবাধিকার কর্মী।

এছাড়া, তার ফেসবুক অ্যাকাউন্টেও তিনি আলোচিত ভিডিওটি প্রচার করেছেন। এছাড়াও ইউক্রেনের যুদ্ধ নিয়ে তিনি একাধিক ভিডিও (, , ) প্রচার করেন।

অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ভারতের পাকিস্তানে হামলার জন্য পাঠানোর ট্যাংকের নয়।

সুতরাং, ইউক্রেনের যুদ্ধ ট্যাংকের পুরনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের দিকে ভারতীয় ট্যাংক এগিয়ে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: