তেল আবিবের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপনাস্ত্র হামলার ভিডিও দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

চলমান ইরান-ইসরায়েল সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটেছে দাবিতে সামজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি ইসরায়েলের তেল আবিবের কোনো রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপনাস্ত্র হামলা চালানোর ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৫ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনার।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে আজারবাইজানভিত্তিক গণমাধ্যম Kanal13-এর ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৫ নভেম্বর প্রচারিত একই ভিডিও সংবলিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও।

একই ঘটনার প্রকাশিত অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো থেকেও একই তথ্য পাওয়া যায়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে এবং এখানে

অর্থাৎ, আলোচিত এই বিস্ফোরণের ভিডিওর সাথে ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের কোনো সম্পৃক্ততা নেই। এছাড়াও, ভিডিওটি ইসরায়েলের রাজধানী তেল আবিবের কোনো রাসায়নিক কারখানারও নয়।

সুতরাং, আর্জেন্টিনার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিওকে ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপনাস্ত্র হামলার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: