ইরানের সঙ্গে সংঘাতের ক্ষয়ক্ষতি লুকাতে ইসরায়েল সিসিটিভি খুলছে দাবিতে ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার।

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের ফলে ইসরায়েলের ক্ষয়ক্ষতি লুকাতে ইসরায়েল সিসিটিভি ক্যামেরা খুলে নিচ্ছে দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফেস দ্যা পিপলের ফেসবুক পেজ থেকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের সঙ্গে সংঘাতে ক্ষয়ক্ষতি লুকাতে ইসরায়েল সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়ার কোনো ঘটনার নয় এবং এটি চলমান ইরান-ইসরায়েল সংঘাতকালীন সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি গত বছরের অক্টোবর থেকেই ইন্টারনেটে রয়েছে। এতে অপরাধী চক্রের স্থাপন করা ক্যামেরা ইসরায়েলি পুলিশ কর্তৃক অপসারণের দৃশ্য দেখা যায়।

অনুসন্ধানে ইসরায়েলের উত্তরাঞ্চলের পশ্চিম গালিলি অঞ্চলের পুলিশের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত বছরের ২২ অক্টোবর প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

পোস্টটিতে জানানো হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের পশ্চিম গালিলি অঞ্চলে অপরাধী চক্রের স্থাপন করা ক্যামেরা অপসারণ করছে পুলিশ।

এছাড়া, উক্ত অ্যাকাউন্টটিতে এ ধরনের ক্যামেরা অপসারণের আরও একাধিক ভিডিও (, ) পাওয়া যায়।

অর্থাৎ, এতে প্রতীয়মান হয় যে; উক্ত কার্যক্রমটি ইসরায়েলের উত্তরাঞ্চলের পশ্চিম গালিলি অঞ্চলের পুলিশের নিয়মিত কার্যক্রম।

সুতরাং, গত বছরের অক্টোবরে ইসরায়েল পুলিশ কর্তৃক অপরাধী চক্রের ক্যামেরা অপসারণের দৃশ্যকে ইরান-ইসরায়েল সংঘাতের ক্ষয়ক্ষতি লুকাতে সিসিটিভি খুলে নেওয়ার ঘটনা বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • police_galilmaravi- Post
  • police_galilmaravi- Post (1, 2)
Share: